নতুন মৌসুমের প্রস্তুতিমূলক প্রথম প্রীতি ম্যাচে স্প্যানিশ ক্লাব মায়োরকার মুখোমুখি হয়েছে ফরাসি ফুটবলের পাওয়ার হাউস প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) মায়োরকার নিজস্ব ভেন্যু 'এস্তাদি মায়োরকা সন মোইক্স'-এ আয়োজিত এই ম্যাচের মধ্য দিয়ে পিএসজি তাদের প্রাক-মৌসুম অভিযান শুরু করেছে অন্যদিকে, ইতোমধ্যে দুটি প্রীতি ম্যাচে আল-ফাতেহকে ৩-০ এবং আল-ইত্তিহাদকে ৪-২ ব্যবধানে হারিয়ে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে স্বাগতিক মায়োরকা
ম্যাচের শুরুতে পিএসজি বলের নিয়ন্ত্রণে কিছুটা প্রাধান্য দেখালেও পাল্টা আক্রমণে ধারালো সুযোগ তৈরি করে মায়োরকা ম্যাচের শুরুতেই আন্তর্জাতিক তারকা লুভুম্বোর চমৎকার নৈপুণ্যে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা পিএসজি ডিফেন্ডার লুসিয়াকে পরাস্ত করে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ এক শটে পিএসজি গোলরক্ষক সাফোনোভকে পরাস্ত করেন লুভুম্বো এর আগেও তার ডান পায়ের একটি গতিশীল শট গোলপোস্টের ক্রসবারে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়েছিল
পিএসজির হয়ে আক্রমণভাগে খভিচা কোয়ারাৎসখেলিয়া ও এনজানতু বেশ কয়েকটি সুযোগ তৈরির চেষ্টা করলেও প্রতিপক্ষের রক্ষণভাগে তা আটকে যায় এই ম্যাচে অধিনায়কের দায়িত্বে থাকা মায়ুলু ডি-বক্সের ভেতর থেকে একটি বাঁকানো শট নিলেও তা মায়োরকা গোলরক্ষক আরনাউ তেনাসকে পরাস্ত করতে পারেনি পিএসজি ধীরে ধীরে পজেশন ধরে রেখে হাই-প্রেসিং ফুটবল খেলে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায়
তীব্র গরমের মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচে খেলোয়াড়দের রিফ্রেশমেন্টের জন্য ২৮তম মিনিটে বিশেষ 'কুলিং ব্রেক' দেওয়া হয়, যখন তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস নতুন মৌসুমের আনুষ্ঠানিক শুরুর আগে নিজেদের গুছিয়ে নিতে এবং স্কোয়াডের খেলোয়াড়দের পরখ করে নিতে এই ম্যাচটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে পিএসজি কর্তৃপক্ষ