নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আমিন বাজারে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল র‍্যালি..

Alamin hosen suvo avatar   
Alamin hosen suvo
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আমিন বাজারে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল র‍্যালি..
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আমিন বাজারে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল র‍্যালি..
ছবি: সংগৃহীত

সাভারের আমিন বাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিক্ষোভ ও মোটরসাইকেল র‍্যালি করেছে আমিন বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। র‍্যালিতে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাসুদ রানা পলীন। এ সময..

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসচেতনতা ও রাজনৈতিক সতর্কবার্তা দিতে সাভারের আমিন বাজারে বিক্ষোভ ও মোটরসাইকেল র‍্যালি করেছে আমিন বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।
র‍্যালিতে নেতৃত্ব দেন আমিন বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা পলীন। সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেলে অংশ নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাদের মুখে বিভিন্ন প্রতিবাদী স্লোগান শোনা যায়। এর মধ্যে “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না”—এমন স্লোগানও দেন অংশগ্রহণকারীরা।
আয়োজকদের ভাষ্য, আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো ধরনের তৎপরতা যাতে নতুন করে শক্তি বা সাহস সঞ্চার করতে না পারে, সে বিষয়ে সতর্কবার্তা দিতেই এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, তারা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানকে আরও সুসংগঠিত করার বার্তা দিতে চান। মোটরসাইকেল র‍্যালির মাধ্যমে আমিন বাজার এলাকায় নিজেদের সাংগঠনিক অবস্থানও তুলে ধরেন তারা।
কর্মসূচিকে ঘিরে এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে র‍্যালিটি আমিন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator