জগন্নাথপুরে সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জগন্নাথপুরে সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা

Aminur Rahman Jilu avatar   
Aminur Rahman Jilu
জগন্নাথপুরে সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা
জগন্নাথপুরে সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জের ধরে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে দু’জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কর..

জগন্নাথপুরে সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা

ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জের ধরে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে দু’জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া-নারাইনপুর চালবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—শাহারপাড়া-নারাইনপুর এলাকার আবুল হেকিম (৬০) ও মিফতা (২৮)।

আহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্ববিরোধের জের ধরে শুক্রবার দুপুরে আবুল হেকিম ও মিফতা বাড়ি থেকে জুমার নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদের উদ্দেশে রওনা হন। তারা শাহারপাড়া-নারাইনপুর চালবন্দ এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

পরিবারের অভিযোগ, তমজিদ উল্যার ছেলে আব্দুল আহাদ, আব্দুল আহাদের ছেলে সিমু আহমদ ও ইমন আহমদ, সিরাজ কামালীর ছেলে রাসেল কামালী এবং জোবায়েল কামালীর নেতৃত্বে গুলি ছোড়া হয়। এতে আবুল হেকিম ও মিফতা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহত দু’জনকে উদ্ধার করেন। পরে তাদের দ্রুত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, প্রকাশ্য দিবালোকে গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে গুলিবর্ষণের অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও গুলিবর্ষণের সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator