শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে চিরিরবন্দর থানাধীন ৩নং ফতেজংপুর ইউনিয়নের ফেরুসাডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জরুরি ডিউটি, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ফেরুসাডাঙ্গা গ্রামের মোঃ খয়বর আলীর বসতঘরে অভিযান চালান। এ সময় তার হেফাজত থেকে ২৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬ হাজার ৯০০ টাকা।
আটক মোঃ খয়বর আলী (৪৩) ওই গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
এ ঘটনায় বাদী এসআই (নিরস্ত্র) মোঃ মাইনুল ইসলামের এজাহারের ভিত্তিতে চিরিরবন্দর থানায় মামলা নম্বর ০৪/২৬, তারিখ ৩ অক্টোবর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।