স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ ও ১৫ নভেম্বর সংঘটিত নাশকতার বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগে টুঙ্গিপাড়া থানা পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। মূলত এই আসামিদের ছিনিয়ে নেওয়ার জন্যই মঙ্গলবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পিছু হটলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান এবং অগ্নিসংযোগ করেন। হামলায় পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভস্মীভূত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) টুঙ্গিপাড়ায় সন্ত্রাসী তাণ্ডব ও উত্তেজনা অব্যাহত ছিল।
Aplikacija „Eye News BD”
Komentari 0