কচুয়ায় তাজেদারে মদিনা সুননিয়া মাদ্রাসা কমপ্লেক্সের বার্ষিক ওয়াজ… | আই নিউজ বিডি

কচুয়ায় তাজেদারে মদিনা সুননিয়া মাদ্রাসা কমপ্লেক্সের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।। ..

shahadat Munsy avatar   
shahadat Munsy
কচুয়ায় তাজেদারে মদিনা সুননিয়া মাদ্রাসা কমপ্লেক্সের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।। ..
কচুয়ায় তাজেদারে মদিনা সুননিয়া মাদ্রাসা কমপ্লেক্সের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।। ..
ছবি: সংগৃহীত
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং দ্বীনি শিক্ষার প্রসার কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।আয়োজক সূত্রে জানা যায়, ধর্মীয় শিক্ষা ও ইসলামী মূল্যবোধের প্রসারে এ ধরনের মাহফিল গ..

কচুয়ায় তাজেদারে মদিনা সুননিয়া মাদ্রাসা কমপ্লেক্সের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।। 
শাহাদাত হোসেন মুন্সী, কচুয়া (চাঁদপুর):
চাঁদপুরের কচুয়া উপজেলার বালিয়াতলীতে অবস্থিত তাজেদারে মদিনা সুননিয়া মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার হয়েছে। উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করা হয়, বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও প্রতিষ্ঠানের পরিচালনায় অবদান রাখা শুভাকাঙ্ক্ষীদের সম্মাননা প্রদান করা হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ গোলাম মোহাম্মদ আবদুল কাদের কাওকাব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আল্লামা আতাউর রহমান মোশাররফ হোসেন হেলালীর। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  হযরত মাওলানা শফিকুল ইসলাম চাঁদপুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদ্রাসার সভাপতি আলহাজ মো. আবদুস ছাত্তার।মাহফিলে সার্বিক সহযোগিতা করেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা দাতা সদস্য সিদ্দিকুর রহমান ও আনোয়ার হোসেন।  মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং দ্বীনি শিক্ষার প্রসার কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।আয়োজক সূত্রে জানা যায়, ধর্মীয় শিক্ষা ও ইসলামী মূল্যবোধের প্রসারে এ ধরনের মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান তাদের ধর্মীয় শিক্ষাজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হয়।
মাহফিলের সার্বিক সহযোগিতায় রয়েছে প্রবাসী আহলে সুন্নাত ওয়াল জামাআত, কচুয়া, চাঁদপুর। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাদ্রাসা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছেন।
আয়োজকরা ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে উপস্থিত হয়ে ওয়াজ-নসিহত শ্রবণ এবং দোয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator