কক্সবাজারে রাতের আঁধারে রিসোর্ট দখলের অভিযোগ, আটক ১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কক্সবাজারে রাতের আঁধারে রিসোর্ট দখলের অভিযোগ, আটক ১

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কক্সবাজারে রাতের আঁধারে রিসোর্ট দখলের অভিযোগ, আটক ১
কক্সবাজারে রাতের আঁধারে রিসোর্ট দখলের অভিযোগ, আটক ১
ছবি: সংগৃহীত

****

কক্সবাজার শহরের পর্যটন জোনের লাইট হাউজ এলাকায় রাতের আঁধারে নকশী রিসোর্ট দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাহফুজ শাকিল (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। একই ঘটনায় ছাত্রদল নেতা হিসেবে পরিচিত আল-আমিনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১৭ আগস্ট) ভোররাত ৩টার দিকে রিসোর্টে অনধিকার প্রবেশ করে ভাঙচুর ও দখলের ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গেলে রিসোর্টের কর্মচারী আব্দু শুকুরকে মারধর করে আহত করার অভিযোগ রয়েছে।

রিসোর্টের মালিক ইসরাত জাহান বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রিসোর্টের ফ্ল্যাট ও দোকান দখল, সিসিটিভি ও আসবাবপত্র ভাঙচুর এবং কর্মচারীকে মারধরের অভিযোগ করা হয়েছে। এছাড়া রিসোর্টের বিভিন্ন কক্ষ থেকে আটটি টেলিভিশনসহ মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মামলার দ্বিতীয় আসামি মাহফুজ শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। শহরে দখল বা এ ধরনের অপরাধের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

#কক্সবাজার #রিসোর্ট #দখল #চাঁদাবাজি #পুলিশ #ছাত্রদল #নকশীরিসোর্ট

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator