ইরানে নতুন হামলা নয়, অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইরানে নতুন হামলা নয়, অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের..
ইরানে নতুন হামলা নয়, অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের..
ছবি: সংগৃহীত

****

ইরানের বিরুদ্ধে অবিলম্বে নতুন কোনো সামরিক পদক্ষেপ না নিয়ে অর্থনৈতিক চাপ জোরদার করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম আক্সিওসকে দেওয়া এক সংক্ষিপ্ত ফোনালাপে ট্রাম্প জানিয়েছেন, ইরান ইস্যুতে তারা আপাতত কিছুটা ধীরে ও সতর্কভাবে এগোচ্ছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর গত সপ্তাহেও তেহরানকে কঠোর আক্রমণের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে পরে সেই অবস্থান থেকে সরে আসেন তিনি।

আক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চুক্তি ঝুলে থাকলেও এ নিয়ে ট্রাম্প কোনো অসন্তোষ প্রকাশ করেননি। গত জুনে দুই দেশের স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী, হরমুজ প্রণালী খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছে ইরান।

এদিকে হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে মন্দা এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির আশঙ্কায় চাপের মুখে রয়েছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এ পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আংশিক আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দেশটির উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটও পর্যবেক্ষণ করছে।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকায় মার্কিন ভোক্তারা যুদ্ধের প্রভাব তুলনামূলক কম অনুভব করছেন বলেও দাবি করেছেন ট্রাম্প। পুরো পরিস্থিতিকে দাবার চালের সঙ্গে তুলনা করে তিনি আশাবাদ প্রকাশ করেছেন—শেষ পর্যন্ত সবকিছুরই একটি সমাধান বেরিয়ে আসবে।

সূত্র: এনডিটিভি

#Trump #Iran #USA #IranWar #HormuzStrait #InternationalNews #WorldNews 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator