আটলান্টিকে ঘনীভূত হচ্ছে ৩টি লঘুচাপ, সাইক্লোনের আশঙ্কায় সতর্ক মার্কিন পূর্বাভাস কেন্দ্র..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আটলান্টিকে ঘনীভূত হচ্ছে ৩টি লঘুচাপ, সাইক্লোনের আশঙ্কায় সতর্ক মার্কিন পূর্বাভাস কেন্দ্র..
আটলান্টিকে ঘনীভূত হচ্ছে ৩টি লঘুচাপ, সাইক্লোনের আশঙ্কায় সতর্ক মার্কিন পূর্বাভাস কেন্দ্র..
ছবি: সংগৃহীত

আটলান্টিক মহাসাগরে একযোগে ৩টি আবহাওয়া ব্যবস্থার সৃষ্টি হয়েছে, যা গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে রূপ নিতে পারে। আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে এর প্রভাব কেমন হতে পারে?..

আটলান্টিক মহাসাগরে নতুন করে তিনটি আবহাওয়া ব্যবস্থা বা লঘুচাপের সৃষ্টি হয়েছে, যা যেকোনো সময় গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ বা সামুদ্রিক ঝড়ে রূপ নিতে পারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) নতুন একটি আবহাওয়া ব্যবস্থার ওপর নজর রাখার কথা নিশ্চিত করে এই তথ্য জানিয়েছে তবে পর্যবেক্ষণ করা তিনটির মধ্যে দুটি ব্যবস্থা নিয়ে মার্কিন রাজ্য ফ্লোরিডার উদ্বেগ থাকলেও নতুন সৃষ্টি হওয়া তৃতীয় সিস্টেমটি বারমুডা এলাকা পেরিয়ে মার্কিন উপকূল থেকে দূরে সরে যাচ্ছে

পূর্ব ট্রপিক্যাল আটলান্টিকের কেপ ভার্দে দ্বীপপুঞ্জ থেকে কয়েকশো মাইল দক্ষিণে সৃষ্টি হওয়া একটি ছোট নিম্নচাপ এলাকা নিয়ে সবচেয়ে বেশি শঙ্কা প্রকাশ করা হয়েছে এটি ধীরগতিতে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী কয়েক দিনের মধ্যে একটি ট্রপিক্যাল ওয়েভের সঙ্গে একত্রিত হতে পারে আবহাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহের শেষভাগে এটি একটি ট্রপিক্যাল ডিপ্রেশন বা নিম্নচাপে রূপ নেওয়ার ৫০ শতাংশ সম্ভাবনা রয়েছে অন্যদিকে, আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের মধ্যবর্তী স্থানে থাকা দ্বিতীয় আবহাওয়া ব্যবস্থাটির আগামী সাত দিনে ঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা ২০ শতাংশ

বারমুডার উত্তর-পশ্চিমে অবস্থিত নতুন বা তৃতীয় ব্যবস্থাটি দ্রুত পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এনএইচসির মতে, চলতি সপ্তাহের বুধবারে এটি শীতল সমুদ্রের সংস্পর্শে এলে পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়বে উল্লেখ্য, ১ জুন থেকে শুরু হওয়া ২০২৬ সালের আটলান্টিক হারিকেন মৌসুমটি এ পর্যন্ত কিছুটা ধীরগতির ছিল এই মৌসুমে এখন পর্যন্ত কেবল ‘আর্থার’ এবং ‘বার্থা’ নামের দুটি সামুদ্রিক ঝড় সৃষ্টি হয়েছে পরবর্তী ঝড়গুলোর সম্ভাব্য নাম রাখা হয়েছে ক্রিস্টোবাল, ডলি এবং এদুয়ার্দ

ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (নয়া) সম্প্রতি তাদের মৌসুমী পূর্বাভাস হালনাগাদ করে জানিয়েছে, চলতি বছর স্বাভাবিকের চেয়ে কম ঝড় হতে পারে প্রতিষ্ঠানটির মতে, এ বছর গড়ে ৭ থেকে ১৩টি ঝড় তৈরি হতে পারে, যার মধ্যে ২ থেকে ৬টি হারিকেনে রূপ নিতে পারে স্বাভাবিক বছরে যেখানে গড়ে ১৪টি ঝড় এবং ৩টি ক্যাটাগরি-৩ বা তার চেয়ে শক্তিশালী হারিকেন সৃষ্টি হয়, সেখানে এ বছর তা কম হতে পারে তবে আগস্টের মধ্যভাগ থেকে অক্টোবরের মধ্যভাগ পর্যন্ত হারিকেন মৌসুমের মূল সময় হওয়ায় উপকূলীয় অধিবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator