মীর্জা মারুফ :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার রেলওয়ে স্টেশনে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় "সিরাজ স্যার ফাউন্ডেশন" এর উদ্যোগে শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
আখাউড়া পৌর শহরের বড় বাজার এলাকার বাসিন্দা প্রয়াত প্রধান শিক্ষক, জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং আখাউড়া উপজেলার শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক, আলহাজ্ব জনাব মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া ( সিরাজ স্যারের) সহধর্মিণী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা মির্জা মারুফের মমতাময়ী মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়। এ সময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
কেন্দ্রীয় ছাত্রদল নেতা মির্জা মারুফ নিজে উপস্থিত থেকে অসহায় ও ছিন্নমূল মানুষের হাতে খাবার তুলে দেন।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট