সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) শিক্ষার্থী ও তরুণ প্রযুক্তিপ্রেমী নাজমুন নাহার হিরা অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ও প্রযুক্তি আয়োজন Network X 2026-এ অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছেন। আয়োজক প্রতিষ্ঠান Informa Telecoms & Media Limited-এর পক্ষ থেকে তার নামে ভিসা আবেদনের জন্য আনুষ্ঠানিক Visa Letter of Invitation ইস্যু করা হয়েছে। আগামী ১৩–১৫ অক্টোবর ২০২৬ অস্ট্রিয়ার ভিয়েনার VIECON Vienna Congress & Convention Center-এ Network X 2026 অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নাজমুন নাহার হিরার ইভেন্ট রেজিস্ট্রেশন ও ডিজিটাল পাসও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তার রেজিস্ট্রেশন অনুযায়ী তিনি Complimentary Expo Pass-এর মাধ্যমে ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। Network X টেলিকম ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান, পেশাজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসে। প্রদর্শনী ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন প্রযুক্তি, সেবা ও শিল্পখাতের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ থাকে। নাজমুন নাহার হিরা বলেন, “এ ধরনের আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের সুযোগ আমার জন্য অত্যন্ত আনন্দের। বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি খাতের পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ, নতুন ধারণা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগটি কাজে লাগাতে চাই। অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে আমার শিক্ষা, গবেষণা ও পেশাগত উন্নয়নে কাজে লাগাতে চাই।”
অস্ট্রিয়ার নেটওয়ার্ক এক্স ২০২৬ -এ আমন্ত্রণ পেলেন শাবিপ্রবির শিক্ষার্থী নাজমুন নাহার হিরা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
অস্ট্রিয়ার নেটওয়ার্ক এক্স ২০২৬ -এ আমন্ত্রণ পেলেন শাবিপ্রবির শিক্ষার্থী নাজমুন নাহার হিরা..
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি