মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সাভারে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, তৃণমূলের অভিভাবক ও জনপ্রিয় নেতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাভার পৌর যুবদলের তরুণ ও ত্যাগী নেতা মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ।
দলের দুঃসময়ে যখন আন্দোলন-সংগ্রামের রাজপথ ভয় ও দমন-পীড়নে নিস্তব্ধ ছিল, তখনও নাহিদুল ইসলাম নাহিদ নিজেকে রাজপথ থেকে সরিয়ে নেননি। বিএনপির কর্মসূচি, মিছিল-মিটিং ও দলীয় আন্দোলনে তিনি সবসময় সামনের কাতারে থেকে অংশগ্রহণ করেছেন। তার অক্লান্ত পরিশ্রম ও নিবেদন সাভার বিএনপি ও যুবদলের তৃণমূল কাঠামোকে শক্তিশালী করেছে।
স্বৈরাচারী সরকারের দমন-পীড়নের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে তার ঘরবাড়ি ও আত্মীয়স্বজন নানাভাবে নির্যাতনের শিকার হন। কিন্তু এসব নির্যাতনেও তিনি দমে যাননি। বরং দলের প্রতি অগাধ ভালোবাসা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে আরও দৃঢ়ভাবে জড়িয়ে পড়েন।
নাহিদুল ইসলাম নাহিদ বলেন,আমরা রাজনীতি করি দেশের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য— টাকার জন্য নয়। জিয়াউর রহমানের আদর্শই আমাদের শক্তি।
বর্তমানে ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের নেতৃত্বে তিনি কাজ করে যাচ্ছেন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে। বাবু ভাইয়ের প্রতিটি কর্মসূচি, সভা-সমাবেশ ও মিছিলে তিনি নিজস্ব নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত থেকে জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছেন।
তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে নাহিদুল ইসলাম নাহিদ বলেন,তরুণদের প্রথম ভোট হোক ধানের শীষের পক্ষে। এই ভোট হবে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের ভোট।
তিনি আরও বলেন,আমাদের অভিভাবক, সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই জনগণের নেতা। ধানের শীষে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করুন— যাতে তিনি আবারও জনগণের সেবা করতে পারেন।
শেষে নাহিদুল ইসলাম নাহিদ সকল নেতাকর্মী ও ভোটারদের প্রতি অনুরোধ জানান,ধানের শীষে ভোট দিন, বাবু ভাইকে এমপি নির্বাচিত করুন। তাঁর বিজয় মানে গণতন্ত্রের বিজয়।
সাভারের রাজনৈতিক অঙ্গনে নাহিদুল ইসলাম নাহিদ এখন এক অনুপ্রেরণার নাম। ত্যাগ, সাহস ও আদর্শের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন— সত্যিকারের রাজনীতিক সেই, যিনি দুঃসময়ে দলের পাশে থাকেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে লড়ে যান।