টিকটকারের ফাঁদে ঘরছাড়া গাজীপুরের সেই দুই কিশোরী উদ্ধার... ​..

Md Sale avatar   
Md Sale
টিকটকারের ফাঁদে ঘরছাড়া গাজীপুরের সেই দুই কিশোরী উদ্ধার... ​..
টিকটকারের ফাঁদে ঘরছাড়া গাজীপুরের সেই দুই কিশোরী উদ্ধার... ​..
টিকটকারের ফাঁদে ঘরছাড়া গাজীপুরের সেই দুই কিশোরী উদ্ধার...


গাজীপুর প্রতিনিধি


টিকটকারের প্রলোভনে পড়ে ঘর ছেড়ে নিখোঁজ হওয়া গাজীপুরের শ্রীপুরের দুই বোনকে জামালপুর থেকে উদ্ধার ক..

টিকটকারের ফাঁদে ঘরছাড়া গাজীপুরের সেই দুই কিশোরী উদ্ধার

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

গাজীপুর প্রতিনিধি


টিকটকারের প্রলোভনে পড়ে ঘর ছেড়ে নিখোঁজ হওয়া গাজীপুরের শ্রীপুরের দুই বোনকে জামালপুর থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর আজ মঙ্গলবার তাদের মা-বাবার কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন।
​উদ্ধার হওয়া দুই বোন হলো, সানজিদা (১৪) ও আতিয়া (১৩)। তারা শ্রীপুরের পূর্ব নিজ মাওনা গ্রামের সোহেল রানার  সন্তান।

​প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টিকটকারের রঙিন প্রলোভনে পড়ে গত শনিবার দুই বোন বাড়ি থেকে পালিয়ে যায়। পথ ভুলে তারা জামালপুর জেলায় চলে গেলে তাদের অসহায়ত্ব দেখে ফেসবুকে পোস্ট দেন। পরে মেয়ে দুটিকে জামালপুরের ‘অপরাজেয় বাংলাদেশ’ সেল্টার হোমে রাখা হয়।

​ফেসবুক পোস্টটি নজরে এলে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইউসুফ দ্রুত গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার সাথে যোগাযোগ করেন। গাজীপুরের ডিসির নির্দেশে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ ভূঁইয়া মেয়েদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করেন। এরপর দুই জেলা প্রশাসনের যৌথ তৎপরতায় আজ তাদের মা-বাবার কোলে ফিরিয়ে দেওয়া হয়।

​গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেন, "মেয়েরা নিরাপদ ছিল এবং বড় কোনো বিপদে পড়েনি। তবে এ ধরনের ঘটনা অভিভাবকদের সচেতনতার গুরুত্ব মনে করিয়ে দেয়।"

​এদিকে দরিদ্র এই পরিবারের মেয়ে দুটির পড়াশোনা যাতে বন্ধ না হয়, সেজন্য শ্রীপুরের ইউএনও-কে তাদের পড়াশোনার যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক গাজীপুর।

যারা ফেসবুকে শেয়ার করেছিলেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

No comments found


News Card Generator