তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড

Rakibul Islam avatar   
Rakibul Islam
তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড
তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাদক সেবনের সময় হাতেনাতে আটক তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাদক সেবনের সময় হাতেনাতে আটক তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— তাড়াশ পৌর এলাকার উত্তরপাড়ার মৃত জামাল হোসেনের ছেলে মো. নুরুল ইসলাম (২২), একই এলাকার মৃত ইমান আলীর ছেলে মো. শাকিল রানা (১৯) এবং ভাদাস মধ্যপাড়া এলাকার মো. সালাম আলীর ছেলে মো. আলামিন হোসেন (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে তাড়াশ পৌর শহরের ভাদাস এলাকায় ওই তিন যুবক মাদক সেবন করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তিনজনকে আটক করে প্রশাসনকে অবহিত করেন। পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।” তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator