সীতাকুণ্ডে অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটায় ১ লক্ষ জরিমানা
এম জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নডালিয়া এলাকায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটা ও পরিবহনের দায়ে দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ মার্চ) এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় অভিযানে সহযোগিতা করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
অভিযানে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটা ও পরিবহন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় গাড়িচালক মো. কাউছার হোসেন সাকিব (পিতা: আব্দুল হামিদ), দক্ষিণ ইদিলপুর, সীতাকুণ্ড এবং মো. আব্দুল মোত্তালেব রনি (পিতা: মৃত রৌশন আলী), পশ্চিম সৈয়দপুর, সীতাকুণ্ডকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে টপ সয়েল কাটা ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে প্রশাসনের এ তৎপরতা ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়েছে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সরাসরি কেনাকাটা করুন
চুইঝাল গাছের চারা
৳১৩০
৫.০ (১ রিভিউ)
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
৳১০০
কোনো রিভিউ নেই
টেবিল ঘড়ি
৳৩,০০০
কোনো রিভিউ নেই
Galaxy TAB A11+
৳২৭,৫০০
কোনো রিভিউ নেই
Galaxy Tab A11
৳১৬,৫০০
কোনো রিভিউ নেই
Casio Youth World Time AE-1...
৳৫,৫০০
কোনো রিভিউ নেই
Xiaomi OiDiRe Multifunction...
৳৪,৮৯০
কোনো রিভিউ নেই
Rose Design 8 pcs King Size...
৳১,৬৯০
কোনো রিভিউ নেই
Unstitched 3 Piece Embroide...
৳২,৪৮০
কোনো রিভিউ নেই
New Stylish Exclusive Unsti...
৳৪,৫০০
কোনো রিভিউ নেই
সম্পর্কিত খবরসমূহ (Related News)
সম্পর্কিত ভিডিও (Related Videos)
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট