মোহাম্মদ জামশেদ আলম,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে অটোরিকশা গ্যারেজ, হোটেল ও বসতবাড়িসহ সাতটি প্রতিষ্ঠানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ আইনে মামলা দায়ের করেছে বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ বিভাগ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযানে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ চুরি রোধ ও সিস্টেম লস কমাতে পরিচালিত অভিযানে বসতবাড়ি, দোকান, মার্কেট ও অটোরিকশা গ্যারেজে অবৈধ বিদ্যুৎ ব্যবহার ধরা পড়ে।
অভিযান পরিচালনা করেন বিদ্যুৎ আদালত চট্টগ্রাম (উত্তর) এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনছুর। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী এখলাছ উদ্দিন আহম্মেদ, মোঃ ইমতিয়াজ উদ্দিন খানসহ বিতরণ বিভাগের কারিগরি দল।
বাঁশবাড়ীয়া ইউনিয়নের মাইলের মাথা, আলাম পুকুরপাড়, দোয়ালীপাড়া, দক্ষিণ রহমত নগর ও পৌরসভার মধ্যম মহাদেবপুর এলাকায় এ অভিযান চালানো হয়। এতে পাঁচটি বসতবাড়ি, একটি দোকান ও একটি অটোরিকশা গ্যারেজে অবৈধ সংযোগ সনাক্ত হয়।
বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হক বলেন, “অবৈধ বিদ্যুৎ ব্যবহার শূন্যের কোটায় নামাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে অভিযান চলবে। বিদ্যুৎ জাতীয় সম্পদ—এটা চুরি বা অপচয় করা যাবে না।”
সহকারী প্রকৌশলী এখলাছ উদ্দিন আহম্মেদ জানান, বিশেষ করে অটোরিকশা গ্যারেজে বিদ্যুৎ চুরি ঠেকাতে মন্ত্রণালয় ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। একইসাথে সহকারী প্রকৌশলী মোঃ ইমতিয়াজ উদ্দিন খান জানান, “বিদ্যুৎ আইন-২০১৮ মতে মামলা দায়ের করা হয়েছে।”
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সরাসরি কেনাকাটা করুন
স্ক্যানার লিগাল প্রিন্টার স...
চুইঝাল গাছের চারা
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...