মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ এর আয়োজনে শুক্রবার (১২ জুন) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
শরণখোলা উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা অর্থিতা হাওলাদার এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ধননজয় মন্ডলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো: আনোয়ার হোসেন পঞ্চায়েত।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শরণখোলা উপজেলা জামায়েত ইসলামের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির,সেক্রেটারি মাওলানা মোস্তফা আমিনসহ অনেকে।
কর্মসূচীতে উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদরাসার ১০টি স্টলে প্রতিযোগী শিক্ষার্থীদের বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনী আইটেম প্রদর্শিত হয়েছে। পরে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।