শ্রীমঙ্গল বাজারে যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Satyajit Das avatar   
Satyajit Das
শ্রীমঙ্গল বাজারে যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীমঙ্গল বাজারে যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো,জসিম এন্টারপ্রাইজের মালিক জসিমকে ৫ হাজার টাকা,সানজার ফার্মার মালিক কাজী আব্দুল হান্নানকে ৩ হাজার টাকা এবং মেসার্স বিজয় স্টোরের মালিক বিজয় করকে ১৫ হাজার টাকা। সব মিলিয়..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর বাজারে যৌথ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত র‍্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং নকল পণ্য রাখার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর বিভিন্ন ধারায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো,জসিম এন্টারপ্রাইজের মালিক জসিমকে ৫ হাজার টাকা,সানজার ফার্মার মালিক কাজী আব্দুল হান্নানকে ৩ হাজার টাকা এবং মেসার্স বিজয় স্টোরের মালিক বিজয় করকে ১৫ হাজার টাকা। সব মিলিয়ে ২৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

র‍্যাব জানায়,ভোক্তার অধিকার সুরক্ষা,নিরাপদ ও ভেজালমুক্ত পণ্য সরবরাহ নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা ভোক্তা অধিকার আইন অমান্য করে জনস্বার্থবিরোধী কার্যক্রম পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

র‍্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator