শ্যামনগরে পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গঠনে বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) উপকূলীয় শিক্ষা ও বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও)-এর উদ্যোগে, সুইডিশ দূতাবাসের আর্থিক সহযোগিতায় এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর বাস্তবায়নে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে “সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে পরিবেশ সচেতনতা শোভাযাত্রা” অনুষ্ঠিত হয়।
পর পরিবেশ ও জলবায়ু বিষয়ক “জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং করণীয় বিষয়ে নিজেদের জ্ঞান ও দক্ষতার পরিচয় তুলে ধরে। এছাড়া “একটি গাছ, হাজারো প্রাণ” শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষচারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়কে প্লাস্টিকমুক্ত করতে “৭ দিনের বিশেষ পরিবেশ চ্যালেঞ্জ” কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল “পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গঠনে শিক্ষার্থীদের অঙ্গীকার” কর্মসূচি। এতে শিক্ষার্থীরা বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, প্লাস্টিকের ব্যবহার কমানো, বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব আচরণ অনুসরণের শপথ গ্রহণ করে।
আলোচনাসভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে দায়িত্ববোধ সৃষ্টি করবে এবং একটি টেকসই ও সবুজ ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রাখবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকন্যা রানী মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক ও সমাজ সেবক মোঃ মমতাজ উদ্দীন।উপস্থিত ছিলেন সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, এইচ আর এডমিন আব্রাহাম লিংকন, এফও আফজালুর রহমান সবুজ,রুবিনা পারভীন, সম্পা বিশ্বাস,ভলেন্টিয়ার সুমাইয়া পারভীন।
ছবি- শ্যামনগরে পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গঠনে বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।