শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে শাস্তির দাবী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে শাস্তির দাবী..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে শাস্তির দাবী..
শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে শাস্তির দাবী..
ছবি: সংগৃহীত
শ্যামনগরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল্লাহ ও তাঁর পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।..

শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে শাস্তির দাবী

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল্লাহ ও তাঁর পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার (২১ সেপ্টেম্বর  ) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল হুদা। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ১৯ সেপ্টেম্বর  রাত প্রায় ১ টা ৩০ মিনিটের দিকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার  সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল্লাহ ও তাঁর পরিবার তাদের গুমানতলী(খাগড়াঘাট) নিজ বাড়িতে এক ন্যাক্কারজনক হামলার শিকার হন। এ নির্মম ঘটনায় তিনি ও তাঁর পরিবার গুরুতরভাবে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত হন। তিনি আরো জানান, এটি শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ নয়; বরং মানবাধিকার, আইনের শাসন এবং সমাজের শান্তি-শৃঙ্খলার উপর এক আঘাত। এ ধরণের ঘটনা যদি কঠোর হাতে দমন করা না হয় তবে সমাজে অরাজকতা বিস্তার লাভ করবে।  সংবাদ সম্মেলনে দাবি করা হয়- অবিলম্বে এ হামলার সাথে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত ও গ্রেফতার করা, দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

ছবি- শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator