ফরিদপুরে চুরি হওয়া কালীমূর্তি ও স্বর্ণ-রৌপ্যের অলংকার উদ্ধার, গ্রেপ্তার ৪.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফরিদপুরে চুরি হওয়া কালীমূর্তি ও স্বর্ণ-রৌপ্যের অলংকার উদ্ধার, গ্রেপ্তার ৪..

মো: সৈকত হাসান, ফরিদপুর avatar   
মো: সৈকত হাসান, ফরিদপুর
ফরিদপুরে চুরি হওয়া কালীমূর্তি ও স্বর্ণ-রৌপ্যের অলংকার উদ্ধার, গ্রেপ্তার ৪..
ফরিদপুরে চুরি হওয়া কালীমূর্তি ও স্বর্ণ-রৌপ্যের অলংকার উদ্ধার, গ্রেপ্তার ৪..
ছবি: সংগৃহীত
****

ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ি মন্দির থেকে চুরি হওয়া কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণ-রৌপ্যের অলংকার ও বিভিন্ন প্রতিমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলফাডাঙ্গা থানার বুরাইচ গ্রামের আসাদুজ্জামান সাদ্দাম (৩৮), তার মা সাজেদা বেগম (৬৫), বোয়ালমারীর কান্দাকুল গ্রামের আল আমিন মোল্লা (২৪) এবং বোয়ালমারী এলাকার আতিয়ার রহমান।
রোববার ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দিরের লোহার দরজা, শাটার, সামনের কাঠের দরজা ও কেচি গেটে তালা লাগিয়ে চলে যান মন্দিরের সেবায়েত ও কমিটির সভাপতি কুশল চক্রবর্তী।
পরদিন ২০ সেপ্টেম্বর ভোরে মন্দিরে পূজা করতে গিয়ে তিনি দেখতে পান, মন্দিরের সব তালা কাটা এবং দরজা খোলা। পরে ভেতরে গিয়ে কষ্টিপাথরের কালীমূর্তি, মূর্তির গায়ে থাকা স্বর্ণালংকার, পিতলের বিভিন্ন প্রতিমা ও রৌপ্যের অলংকার চুরি যাওয়ার বিষয়টি দেখতে পান।
এ ঘটনায় কুশল চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়।
পরে পুলিশ তদন্তে নেমে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চুরি হওয়া কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণ-রৌপ্যের অলংকার ও বিভিন্ন প্রতিমা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় জড়িত অন্য কেউ রয়েছে কি না এবং ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator