শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের  উন্নয়নে মতবিনিময় সভা ..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের  উন্নয়নে মতবিনিময় সভা ..
শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের  উন্নয়নে মতবিনিময় সভা ..
সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় নাগরিক উদ্যোগের বাস্তবায়নে বৃহস্পতিবার (১২ মার্চ) দলিত নারী ও কিশোরীদের আর্থ- সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।..

শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের  উন্নয়নে মতবিনিময় সভা 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি : সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় নাগরিক উদ্যোগের বাস্তবায়নে বৃহস্পতিবার (১২ মার্চ) দলিত নারী ও কিশোরীদের আর্থ- সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহযোগিতায় এবং ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে উপজেলা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সভায় দলিত নারী ও কিশোরীদের আর্থ সামাজিক অবস্থার কথা ও সরকারি সেবা পাওয়ার সহজীকরণ, সামাজিক বৈষম্য ও নিরাপত্তাজনিত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা শ্যামনগরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোকছেদ আলী, ট্রেড প্রশিক্ষক মোছা: শামসুন্নাহার পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের জেন্ডার প্রোমোটার মো: মাছুম বিল্লাহ, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো, নাগরিক উদ্যোগের প্রকল্প  কর্মকর্তা চিরনজিত কুমার মালো, হিসাবরক্ষণ কর্মকর্তা অপু চৌকিদার, মতিন্দ্র দাস প্রমুখ।

 সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্পের আওতায় এ সভায় জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কার্যক্রম সংক্রান্ত  সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান সহ দলিত জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি সহজীকরণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস  প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের  উন্নয়নে মতবিনিময় সভা 

 

Ingen kommentarer fundet


News Card Generator