শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
বাংলাদেশের সাতক্ষীরায় গত শনিবার (৬ সেপ্টেম্বর '২৫) বিকাল ৪টায় ইসলামি ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ প্রচার এবং সীরাতুন্নবী (সা.) উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিটি শহরের শহীদ আসিফ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেটে এসে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন শহর শিবির সভাপতি মুহা. আল মামুন। এতে অংশ গ্রহণ করেন শহরের ছাত্রশিবিরের বিভিন্ন সম্পাদক, থানা শাখার নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী। র্যালি চলাকালে সাতক্ষীরার রাজপথ মুখরিত হয়ে ওঠে ‘তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী মোস্তফা’ সহ নানা স্লোগানে।
পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নবী করীম (সা.)-এর জীবন মানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর পথ অনুসরণ করলেই সমাজে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে।”
সভাপতি মুহা. আল মামুন বলেন, “সীরাতুন্নবী (সা.) পালনের মাধ্যমে ছাত্রশিবির নবীজির আদর্শকে সমাজে ছড়িয়ে দিতে কাজ করছে।” সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সেক্রেটারি মেহেদী হাসান।
এই সমাবেশের মাধ্যমে ইসলামী ছাত্রশিবিরের সদস্যরা নবীজির জীবনাদর্শকে তুলে ধরতে এবং সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এই ধরনের উদ্যোগ সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা আরও জোরালো করে তোলে। ভবিষ্যতে এই উদ্যোগ আরও সম্প্রসারিত হতে পারে যেখানে বিভিন্ন সমাজ-সাংস্কৃতিক ও ধর্মীয় প্রেক্ষাপটের মানুষ যুক্ত হতে পারেন।