প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনীতে র‍্যালি ও সমাবেশ করল সদর উপজেলা বিএনপি..

Monsur Alam avatar   
Monsur Alam
প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনীতে র‍্যালি ও সমাবেশ করল সদর উপজেলা বিএনপি..
প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনীতে র‍্যালি ও সমাবেশ করল সদর উপজেলা বিএনপি..
প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনীতে র‍্যালি ও সমাবেশ করল সদর উপজেলা বিএনপি

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ইং।

‎ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী সদর উপজেলা বিএনপি ও ফেনী পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎র‍্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেসবাহ উদ্দিন ভূঁইয়া।

‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। প্রধান বক্তা ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু তপন কর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভুঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন দোলন, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন রুমেল প্রমুখ।

‎সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

No comments found


News Card Generator