পছন্দের সংজ্ঞায় মানুষ কোথায়?

Salauddin Akbar avatar   
Salauddin Akbar
পছন্দের সংজ্ঞায় মানুষ কোথায়?
পছন্দের সংজ্ঞায় মানুষ কোথায়?
মানুষ প্রায়ই বলে, ছেলেরা নাকি মেয়েদের পছন্দ করে। কিন্তু কথাটি কতটুকু সত্য?
- সালাউদ্দিন আকবর ,ঢাকা..

সব ছেলে সব মেয়েকে পছন্দ করে না। কেউ মাকে পৃথিবীর শ্রেষ্ঠ আশ্রয় মনে করে, আবার কেউ বৃদ্ধ মাকে ঘরের সম্মান না দিয়ে গোয়ালঘরের পাশে ঠাঁই দেয়। কেউ বাবা হয়ে কন্যাসন্তানকে বুকের ধন মনে করে, আবার কেউ সেই মেয়ের ন্যায্য সম্পত্তির হিস্যা পর্যন্ত দিতে চায় না। কেউ ভাই হয়ে বোনের নিরাপত্তার দেয়াল হয়, আবার কেউ বোনকে নিজের সংসারে অবৈতনিক পরিচারিকার মতো ব্যবহার করে।

আবার এমনও মানুষ আছে, যে বাহ্যিক সৌন্দর্যের মোহ ত্যাগ করে জীবনের সঙ্গী হিসেবে বেছে নেয় চরিত্র, মমতা আর বিশ্বস্ততাকে। সুন্দরী প্রেমিকাকে ছেড়ে তথাকথিত সৌন্দর্যের মানদণ্ডে পিছিয়ে থাকা স্ত্রীকে নিয়ে সুখের সংসার গড়ে তোলে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

তাহলে প্রশ্ন আসে, পছন্দের সংজ্ঞা আসলে কী?

পছন্দ কি মানুষকে মানুষ হিসেবে ভালোবাসা, নাকি কেবল নিজের চাহিদা পূরণের জন্য তাকে ব্যবহার করা?

বাস্তবতা হলো, ছেলেরা সকল মেয়েকে পছন্দ করে না; যেমন মেয়েরাও সকল ছেলেকে পছন্দ করে না। বরং অনেক সময় ভালোবাসার নামে কাজ করে লোলুপ দৃষ্টি, স্বার্থ, ক্ষমতা কিংবা অর্থের আকর্ষণ। সকল দৃষ্টি প্রেমের নয়, অনেক দৃষ্টি কেবল স্পর্শের লোভে অস্থির। তেমনি সকল সম্পর্ক হৃদয়ের নয়, কিছু সম্পর্ক পকেটের হিসাবও কষে। কেউ প্রেমিককে নয়, টাকাওয়ালা দুলাভাইকেই বেশি পছন্দ করে।

অতএব, পছন্দের প্রকৃত অর্থ লিঙ্গে নয়, মানুষের মননে। যেখানে সম্মান আছে, দায়িত্ব আছে, ন্যায় আছে, ত্যাগ আছে, সেখানেই পছন্দ ভালোবাসায় রূপ নেয়। আর যেখানে কেবল ভোগের বাসনা, স্বার্থের হিসাব ও সুবিধার অঙ্ক, সেখানে পছন্দ নয়, কেবল লোভের ছদ্মবেশ কাজ করে।

 

লেখক ও কলামিস্ট 

Ingen kommentarer fundet


News Card Generator