নোয়াখালীতে তারুণ্যের সমাবেশে ফখরুল ইসলামের প্রতি তরুণদের সমর্থন....

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
নোয়াখালীতে তারুণ্যের সমাবেশে ফখরুল ইসলামের প্রতি তরুণদের সমর্থন....
নোয়াখালীতে তারুণ্যের সমাবেশে ফখরুল ইসলামের প্রতি তরুণদের সমর্থন....
নোয়াখালী প্রতিনিধি │ আবদুল্লাহ আল মামুন

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কাবিরহাট) আসনে বিএনপি থেকে সম্ভাব্য সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ফখরুল ইসলাম-এর সমর্থনে এক প্রাণবন্ত তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

শুক্রবার সকালে ১০  কোম্পানীগঞ্জে উপজেলার সামনে  অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও নোয়াখালী-৫ আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম।

সমাবেশে বক্তৃতা করেন বিএনপি নেতা আনিসুল হক, আবু তোহা, যুবনেতা শাহিন ও মেহেদী হাসান টিপুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নোয়াখালী-৫ আসনে তরুণদের আশা-ভরসার প্রতীক হিসেবে আলহাজ্ব ফখরুল ইসলামই জনগণের পছন্দের প্রার্থী। তারা বলেন, তার নেতৃত্বে কোম্পানীগঞ্জে গণতন্ত্র ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সমাবেশে শতাধিক তরুণ ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ফখরুল ইসলামের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।

 

No comments found


News Card Generator