“আমাদের পানি, আমাদের অধিকার (Our Water, Our Right)” প্রতিপাদ্যকে সামনে রেখে যুব নেটওয়ার্ক অ্যাক্টিভিস্তা এ কর্মসূচির আয়োজন করে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরদুয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজমুল হক সেলিম, এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, সমাজসেবক ইরফান আহমেদ সোয়েন, সমকাল পাথরঘাটা প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ, ইউনিয়ন সিপিপি টিম লিডার মো. হারুন অর রশিদ এবং সমাজসেবক মো. রুস্তুম আলী হাওলাদার।
প্রচারাভিযানে পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সরকার ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল শত শত নারীর কলস হাতে অংশগ্রহণ, যা নিরাপদ পানির সংকটের বাস্তব চিত্র তুলে ধরে এবং কর্মসূচিকে ভিন্ন মাত্রা দেয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, লবণাক্ততা বৃদ্ধি এবং ভূগর্ভস্থ সুপেয় পানির সংকটের কারণে পাথরঘাটাসহ উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে। এই সংকট নিরসনে সরকারের দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি টেকসই পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। তারা এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
প্রধান অতিথি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম স্থানীয় জনগণের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে বিষয়টি আলোচনা করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি কেবল একটি সচেতনতামূলক প্রচারাভিযান নয়; বরং নিরাপদ ও সুপেয় পানিকে মানুষের মৌলিক ও ন্যায্য অধিকার হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মানবিক উদ্যোগ।
অ্যাক্টিভিস্তা বরগুনার সদস্য মো. জাকির হোসেন নাইম বলেন, “এই প্রচারাভিযানের মাধ্যমে আমরা স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উপকূলীয় অঞ্চলের নিরাপদ ও সুপেয় পানির সংকটকে জাতীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চাই। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলের মানুষের জন্য টেকসই ও কার্যকর পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।”
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।