নাটোরের লালপুর উপজেলায় নেশার টাকার জন্য নিজের মাকে মারধরের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
জানা যায়, সোমবার (২৯ জুন ২০২৬) ভুক্তভোগী রেহেনা খাতুন (৫০), স্বামী আজাদ আলী, গ্রামের বাড়ি ওয়ালিয়া, লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে হাজির হয়ে অভিযোগ করেন, তার বড় ছেলে মো. আল-আমিন হোসেন (২৩) নেশার টাকা না পেয়ে তাকে মারধর করে আহত করেছেন।
অভিযোগের ভিত্তিতে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নি.) সোহেল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালান। দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে আল-আমিনের বাড়িতে গিয়ে তাকে নিজ ঘরের ভেতর অবৈধ মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। আটক আল-আমিন মাদক সেবনের জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে নিজের মায়ের ওপর শারীরিক নির্যাতন করেন এবং তার কাছ থেকে টাকা নিয়ে মাদক সেবন করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন অপরাধ প্রমাণিত হওয়ায় আল-আমিনকে ১০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বর্তমানে সাজাপ্রাপ্ত আল-আমিন লালপুর থানা হাজতে রয়েছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হবে।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।