নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের পক্ষ থেকে নবনির্বাচিত টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু মহোদয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও সফল কর্মজীবন কামনা করেন। এ সময় নাগরপুর ও দেলদুয়ার এলাকার সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব এবং গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালন করবে। এ সময় মাননীয় সংসদ সদস্যও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক সমর্থন প্রত্যাশা করেন।
উক্ত সৌজন্য সাক্ষাতে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।