মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
নাটোরে ২০২৫ -২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার আ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পাটনারের আওতায় পার্টনার কওগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে কৃষি সম্প্রসারন অধিদপ্তর নাটোর সদর এর আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপ পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর হাবিবুল ইসলাম খান,সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার প্রকল্প রাজশাহী অঞ্চল রাজশাহী আব্দুল লতিফ,নাটোর সদরের উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান,উপজেলা নির্বাহী অফিসার আজহার আলী, উপজেলা সমবায় অফিসার মঞ্জিরা পারভিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেনপুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ এবং নিরাপদ খাদ্য গ্রহণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও গ্রহণে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এর মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন এবং জনস্বাস্থ্যের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কৃষি ও পুষ্টিকে একসঙ্গে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।