নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত..

Md Sadikul Islam avatar   
Md Sadikul Islam
নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত..
নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত..
" মাদক মুক্ত সমাজ গড়ি, সুস্থ জীবন গড়ি"—এই স্লোগানকে সামনে রেখে নাগেশ্বরীতে "চাইল্ড, নট ব্রাইড" প্রকল্পের এক বিশেষ মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন ২০২৬ খ্রি. নাগেশ্বরী..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

" মাদক মুক্ত সমাজ গড়ি, সুস্থ জীবন গড়ি"—এই স্লোগানকে সামনে রেখে নাগেশ্বরীতে "চাইল্ড, নট ব্রাইড" প্রকল্পের এক বিশেষ মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন ২০২৬ খ্রি. নাগেশ্বরী পৌরসভা হলরুমে এই সভার আয়োজন করা হয়।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

​"নাগেশ্বরী পৌর যুব সংগঠন"-এর বাস্তবায়নে অনুষ্ঠিত এই সভায় সার্বিক সহযোগিতা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা এমজেএসকেএস (MJSKS), প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আরডিআরএস (RDRS) বাংলাদেশ।

​সমাপনী সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে সুস্থ ও সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে হলে মাদককে সমাজ থেকে পুরোপুরি নির্মূল করতে হবে। একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা অপরিসীম।

​উক্ত সভায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌরসভার সচিব এস. এম. মাজহারুল আনোয়ার, ট্যাক্স কালেক্টর আলী হোসেন, উচ্চমান সহকারী মোঃ শেখ নাহিয়ান , কর নির্ধারক মোঃ আজিজুল ইসলাম, মহিলা টিকাদানকারী মোছাঃ রূমী খাতুন, উদ্যোক্তা মোঃ আঃ লতিফসহ পৌরসভার অন্যান্য স্টাফবৃন্দ।

​এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমজেএসকেএস-এর নাগেশ্বরী পৌরসভার ফিল্ড ফ্যাসিলিটেটর মানবী রায়, নাগেশ্বরী পৌর যুব সংগঠনের প্রকল্প কমিটির আহ্বায়ক মোঃ আকতারুল মাহমুদ, সদস্য মোঃ মেহেদী হাসান, শারমিন আক্তার, মাহমুদা আক্তার, আয়েসা সিদ্দিকা এবং শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ রাসেল মিয়াসহ যুব সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​সভায় বক্তারা "চাইল্ড, নট ব্রাইড" প্রকল্পের বিভিন্ন সফলতার চিত্র তুলে ধরার পাশাপাশি আগামী দিনে মাদক মুক্ত একটি সুস্থ সমাজ বিনির্মাণে এই সামাজিক আন্দোলন ও যুব সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার জোরালো আহ্বান জানান।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Inga kommentarer hittades


News Card Generator