মুকসুদপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মুকসুদপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন
মুকসুদপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন
মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

মুকসুদপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড স্মার্ট ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে মুকসুদপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর, রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরিফ,  প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় ভূমিসেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
No comments found


News Card Generator