পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি বাউফলে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
ভাইরাল হওয়া ওই ভিডিওতে ড. শফিকুল ইসলাম মাসুদকে বলতে শোনা যায়, ‘মটকা গরম কইরেন না, শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস সেটা শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন। শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় মাস্তানকে জিজ্ঞেস করেন।’ তার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উল্লেখ্য, ড. শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সময় থেকেই তিনি বেশ আলোচিত ছিলেন। তার এই সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক প্রতিপক্ষ ও সচেতন মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।