মলম পার্টির খপ্পরে পড়ে ছাগল ব্যবসায়ীর মৃত্যু

MD. Shaykat Hasan avatar   
MD. Shaykat Hasan
মলম পার্টির খপ্পরে পড়ে ছাগল ব্যবসায়ীর মৃত্যু
মলম পার্টির খপ্পরে পড়ে ছাগল ব্যবসায়ীর মৃত্যু
মো: সৈকত হাসান
আঞ্চলিক ভাষায় পড়ুন:

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন


ফরিদপুরের মধুখালী উপজেলার এক ছাগল ব্যবসায়ী মলম পার্টির খপ্পরে পড়ে অচেতন হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মারা যাওয়া ব্যবসায়ীর নাম আরিফ বিশ্বাস (৫০)। সে  উপজেলার পশ্চিম গাড়াখোলা গ্রামের  বিশ্বাসের ছেলে।


পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন ছাগল বিক্রির উদ্দেশ্যে পিকআপ যোগে ঢাকার কাপ্তান বাজারে যান আরিফ বিশ্বাস। সেখানে ছাগল বিক্রি শেষে ২৩ জুন সকাল প্রায় ১১টার দিকে পরিবহনযোগে ফরিদপুরে ফেরার পথে পাটুরিয়া-দৌলতদিয়া সড়কে তিনি মলম পার্টির খপ্পরে পড়েন বলে ধারণা করা হচ্ছে।
পরে অচেতন অবস্থায় তাকে ফরিদপুরে নিয়ে আসা হলে সহযাত্রীরা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, ওই দিন বিকেল ৩টা ৫ মিনিটে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই সিরাজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator