মহাদেবপুরে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত 

Al amin Shadin avatar   
Al amin Shadin
মহাদেবপুরে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত 
মহাদেবপুরে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত 
****

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

আল আমিন স্বাধীন 

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ 

 

বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী ( কুঃ ছেঃ আঃ) সাহেব জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান নির্দেশে কেন্দ্র কর্মসূচির ধারাবাহিকতায় জাকের পার্টি মূলদল ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে নওগাঁর মহাদেবপুরে জনসভা ও র্্যালি অনুষ্ঠিত হয়েছে । জাকের পার্টির মূলদল ও সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার পাঠাগাটা বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাকের পার্টির সভাপতি দেলোয়ার হোসেন ডাবলু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আলাল হোসেন , সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জাকের পার্টির সকল স্তরের নেতাকর্মী । 

 

এসময় বক্তরা বলেন , আগামী ত্রয়োদশ নির্বাচনে আমরা শতভাগ আশাবাদী যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে অবশ্যই মানুষ শত ফুর্ত ভাবে এই জাকের পার্টির প্রতীক লাল গোলাপে ভোট দিবে ইনশাআল্লাহ। এবং আগামীতে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে জাকের পার্টির বিকল্প নেই বলেও মন্তব্য করেন দেলোয়ার হোসেন ডাবলু। 

No comments found


News Card Generator