মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং বাংলাদেশের বর্তমান সংকট মোকাবেলায় করণীয় শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের নজর মোড় এলাকায় হেযবুত তওহীদের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
সভায় হেযবুত তওহীদ জয়পুরহাট জেলা সভাপতি মাসুদ রানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির পর্যটন বিষয়ক সম্পাদক আশেক মাহমুদ এবং রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সাহারুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর সভাপতি আবু রায়হান, আক্কেলপুর উপজেলা সভাপতি আসলাম হোসেন দেওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, বর্তমান বিশ্ব এক ভয়াবহ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। যুদ্ধ, রক্তপাত ও আগ্রাসনের মাধ্যমে শক্তিশালীরা দুর্বলদের ওপর অত্যাচার চালাচ্ছে। বাংলাদেশও রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটে জর্জরিত। বিভিন্ন আন্দোলন ও সরকার পরিবর্তনের পরও দেশে কাঙ্ক্ষিত শান্তি ও মানবাধিকার নিশ্চিত হয়নি।
তিনি আরও বলেন, এই সংকট থেকে উত্তরণের জন্য ইসলামের সঠিক শিক্ষা গ্রহণ ও তার বাস্তবায়ন জরুরি। সমাজে স্থায়ী শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, বরং আদর্শিক লড়াই ও সঠিক প্রচারণার মাধ্যমে জনসচেতনতা গড়ে তুলতে হবে। ইসলামের মাধ্যমে প্রকৃত মানবাধিকার, বাক স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে উপস্থিত জনসাধারণ হেযবুত তওহীদের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও বাংলাদেশের সংকট মোকাবেলায় আক্কেলপুরে আলোচনা সভা অনুষ্ঠিত..
সরাসরি কেনাকাটা করুন
চুইঝাল গাছের চারা
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
New Stylish Exclusive Unsti...
कोई टिप्पणी नहीं मिली