মাধবপুরে বিজিবির অভিযানে সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে বিজিবির অভিযানে সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ..
মাধবপুরে বিজিবির অভিযানে সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ..
****
আঞ্চলিক ভাষায় পড়ুন:

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটে পৃথক অভিযানে প্রায় ১১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় জিরা ও মদ জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে একটি ড্রাম ট্রাকে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। তল্লাশিতে দেখা যায়, কাস্টমসের বিল অব এন্ট্রি/এক্সপোর্টের মূল কপির পরিবর্তে জাল কাগজ ব্যবহার করে পণ্য পরিবহন করা হচ্ছিল।

এদিকে, চুনারুঘাট উপজেলার সাতছড়ি সীমান্তসংলগ্ন চা বাগান এলাকায় টহলকালে পরিত্যক্ত অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ২২ হাজার ৫০০ টাকা।

জব্দ করা জিরা সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষ এবং মদ আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, "সীমান্তে চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator