আঞ্চলিক ভাষায় পড়ুন:
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সরাসরি কেনাকাটা করুন
দেশি খুলনার চুইঝাল
Chuijhal 1Kg
খুলনার আসল চুই ঝাল
স্ক্যানার লিগাল প্রিন্টার স...
চুইঝাল গাছের চারা
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা (গোয়াসনগর) গ্রামে বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০০ বোতল ভারতীয় আমদানিনিষিদ্ধ এস্কুফ (কোডিন) সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির এসআই মো. জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গোয়াসনগর গ্রামের রজব আলীর ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. কুদ্দুস মিয়ার বাড়িতে অভিযান চালান।
অভিযানকালে বসতঘরে তল্লাশি চালিয়ে সিমেন্টের বস্তার মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা প্রতিটি ১০০ মিলিলিটার ধারণক্ষমতার মোট ২০০ বোতল (প্রায় ২০ লিটার) ভারতীয় আমদানিনিষিদ্ধ এস্কুফ (কোডিন) সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মো. কুদ্দুস মিয়াকে গ্রেপ্তার করা হয়। মাধবপুর থানার ওসি মো: সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত কুদ্দুস মিয়ার বিরুদ্ধে মাধবপুর থানাসহ বিভিন্ন থানায় ১৮টিরও বেশি মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।