গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ অন্যান্য নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ী বাজারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সরাসরি কেনাকাটা করুন
চুইঝাল গাছের চারা
৳১৩০
৫.০ (১ রিভিউ)
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
৳১০০
কোনো রিভিউ নেই
টেবিল ঘড়ি
৳৩,০০০
কোনো রিভিউ নেই
Galaxy TAB A11+
৳২৭,৫০০
কোনো রিভিউ নেই
Galaxy Tab A11
৳১৬,৫০০
কোনো রিভিউ নেই
Casio Youth World Time AE-1...
৳৫,৫০০
কোনো রিভিউ নেই
Xiaomi OiDiRe Multifunction...
৳৪,৮৯০
কোনো রিভিউ নেই
Rose Design 8 pcs King Size...
৳১,৬৯০
কোনো রিভিউ নেই
Unstitched 3 Piece Embroide...
৳২,৪৮০
কোনো রিভিউ নেই
New Stylish Exclusive Unsti...
৳৪,৫০০
কোনো রিভিউ নেই
শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫টা ৩০ মিনিটে উপজেলার বালিজুড়ি বাজারে চৌরাস্তায় মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গণঅধিকার পরিষদের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ গণঅধিকার পরিষদের আহ্বায়ক হামিদুর রহমান, সিনিয়র যুগ্ম সচিব নজরুল ইসলাম জামালি,
যুগ্ম আহবায়ক রবিন চৌধুরী, জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের মহিদুল ইসলাম সাগর।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম এবং জামালপুর জেলা যুব অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল মন্ডল।
সমাবেশ শেষে, মাদারগঞ্জ উপজেলা গন অধিকার পরিষদের সদস্য সচিব জিল্লুর রহমানের সঞ্চালনায় ও মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রুবেল রানার তত্ত্বাবধানে উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা নুরুল হক নূর ও তাদের সহকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানান। তারা এই হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, দেশে রাজনৈতিক সহিংসতা বন্ধে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জোর দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পর্কিত খবরসমূহ (Related News)
সম্পর্কিত ভিডিও (Related Videos)
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট