সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে হযরত আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ী বাঘগাড়ি পাড়া এলাকায় নিজ বাড়ির সামনের বন্যার পানিতে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরতে যান হযরত আলী। মাছ ছাড়ানোর সময় জালের মধ্যে আটকে থাকা একটি সাপ তাকে দংশন করে।
সাপটির পরিচয় নিয়ে এলাকায় ভিন্নমত দেখা দিয়েছে। স্থানীয়দের কেউ এটিকে দাঁড়াশ সাপ বলে দাবি করলেও, অনেকের ধারণা এটি বিষাক্ত রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) হতে পারে। তবে চিকিৎসক বা বন বিভাগের পক্ষ থেকে সাপটির প্রজাতি এখনো নিশ্চিত করা হয়নি।
স্বজনরা জানান, সাপে কামড়ানোর পরপরই তাকে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হয়। সেখানে ঝাড়ফুঁক করার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে তাকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ী বাঘগাড়ি পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বন্যাকবলিত এলাকায় সাপের উপদ্রব এবং রাসেলস ভাইপার আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাপের কামড়ের ঘটনায় ঝাড়ফুঁক বা ওঝার শরণাপন্ন না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।