লালমনিরহাটে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চায় পরিবার

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
লালমনিরহাটে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চায় পরিবার
লালমনিরহাটে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চায় পরিবার
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট করেসপন্ডেন্টঃ

ফ্যাসিস্ট সরকারের সময় লালমনিরহাটে বিএনপি নেতাসহ সাতজনকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে গুম করা হয়। দীর্ঘ ১০-১২ বছর অতিবাহিত হলেও আজও গুম হওয়া ব্যক্তিদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ কারণে তাদের পরিবারের সদস্যরা ফিরে পেতে এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছেন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে লালমনিরহাট প্রেসক্লাবের সামনে ‘মায়ের ডাক’ নামে একটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এই মানববন্ধনে গুম হওয়া ব্যক্তিদের পরিবার ও স্বজনরা অংশ নেন। মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সদস্যরাও এতে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মায়ের ডাক সংগঠনের জেলা সভাপতি ইমন ওমর, মোজাহিদুল ইসলাম স্বাধীন ও ওমর ফারুকের স্ত্রী পারভীন আক্তার।

এতে অংশগ্রহণকারী পরিবারদের মধ্যে ছিলেন লালমনিরহাটে গুম হওয়া বিএনপি নেতা ওমর ফারুক, যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েল, বিএনপি নেতা বেলাল হোসেন, রাজু ও আলমগীরের পরিবারের সদস্য ও স্বজনরা। তারা সরকারের কাছে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও বিচার নিশ্চিতের জন্য দাবি জানান।

No comments found


News Card Generator