কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

Satyajit Das avatar   
Satyajit Das
কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
📷 সংগৃহীত ছবি
সাংগঠনিক বিশৃঙ্খলা ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।
আঞ্চলিক ভাষায় পড়ুন:

সাংগঠনিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটি স্থগিত করেছে জেলা বিএনপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

সোমবার (২৭ জুলাই) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়, কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটির কার্যক্রমে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও সার্বিক স্বার্থ বিবেচনায় জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান কমিটি স্থগিত করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুলাউড়া পৌর বিএনপির সব সাংগঠনিক কার্যক্রম মৌলভীবাজার জেলা বিএনপির নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা,নীতি ও আদর্শ বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম,নেতৃত্ব ও পরবর্তী করণীয় বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।

এ সিদ্ধান্তের অনুলিপি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন,সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ,সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন এবং মিফতাহ সিদ্দিকীর কাছেও পাঠানো হয়েছে।

অন্যদিকে,মঙ্গলবার (২৮ জুলাই) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হলেও কমিটি স্থগিতের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator