'জুলাই শহিদ দিবস ২০২৬' উপলক্ষে নরসিংদীতে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নরসিংদী জেলা কার্যালয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে নরসিংদী পৌর পার্কে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে উপপরিচালক জনাব হাবিব তৌহিদ ইমামের নেতৃত্বে ডিএনসি নরসিংদীর কর্মকর্তা ও কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত কর্মকর্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের আত্মদান জাতিকে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রেরণা জোগাবে। শহীদদের স্মৃতি চিরকাল জাতির হৃদয়ে অম্লান হয়ে থাকবে।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ডিএনসি নরসিংদী জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।