জয়পুরহাটে জেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে প্রতিমন্ত্রী আব্দুল বারী..

Abu Raihan avatar   
Abu Raihan
জয়পুরহাটে জেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে প্রতিমন্ত্রী আব্দুল বারী..
জয়পুরহাটে জেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে প্রতিমন্ত্রী আব্দুল বারী..
****

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, শুধু বিশেষ দিবসগুলোতে নয়, সারাবছর সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার চর্চা করা প্রয়োজন। খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করেও আর্থিক স্বচ্ছলতা অর্জন সম্ভব। শিশুদের মোবাইলের স্ক্রিন থেকে বের করে আনতে পারলেই একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে। শিশু-কিশোররা যেন সন্ধ্যার পর অপ্রয়োজনে ঘরের বাইরে না থাকে, সে বিষয়েও অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি বাবা-মাকে সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করার আহ্বান জানান তিনি।

শনিবার (১৬মে) বেলা ১১টায় কালেক্টরেট মাঠ-এ জেলা পর্যায়ের প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক আল মামুন মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহ্বায়ক   গোলজার হোসেন।

তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে জেলার পাঁচটি উপজেলার ১০টি বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। আগামী ১৮ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

No comments found


News Card Generator