জামায়াতের মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচি দুপচাঁচিয়ায় অনুষ্ঠিত ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
জামায়াতের মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচি দুপচাঁচিয়ায় অনুষ্ঠিত ..
জামায়াতের মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচি দুপচাঁচিয়ায় অনুষ্ঠিত ..
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 
আঞ্চলিক ভাষায় পড়ুন:

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহেরের পক্ষে মার্চ ফর (দাঁড়িপাল্লা) কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।২৯ নভেম্বর শনিবার সকাল ১১টায় দুপচাঁচিয়ার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে তালোড়া পৌরসভার রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন রঙের দাঁড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে তারা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
এ উপলক্ষে বগুড়া-৩ আসনের পরিচালক কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুর নূরের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি কেএম হেলালুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতি ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, ছাত্রশিবির নেতা সাইয়েদ কুতুব সাব্বির, মোজাফ্ফর হোসেন, আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর আলী, তালোড়া পৌর জামায়াতের আমীর আব্দুল হাই বাবু প্রমুখ।এ সময় উপজেলা জামায়াতের সাবেক আমীর মুনসুর আলী, সাবেক সেক্রেটারি আশরাফ আলী, মতিউর রহমান, মাওলানা জালাল উদ্দিন, সহকারী সেক্রেটারি আজাহার হোসাইন, কর্মপরিষদ সদস্য সালারে আযম চৌধুরী, সাইফুল ইসলামসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দুপচাঁচিয়া ও তালোড়ার মানুষের উপস্থিতি প্রমাণ করে তারা শান্তি ও স্থিতিশীলতা চান। বক্তারা আরও দাবি করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে।শান্তির প্রতীক দাঁড়িপাল্লার গণজোয়াড় এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু-মুসলমান সবার ভালোবাসায় এ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী বিজয়ী হবে ইনশাল্লাহ।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator