মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
নাহিদ মিয়া।।
কঠোর নিরাপত্তা ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় হবিগঞ্জ জেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।
জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত জেলার ৯টি থানায় মোট ৬৬১টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের পাশাপাশি আনসার সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সাংবাদিক এবং সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতায় এ বছর কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব সম্পন্ন হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, “শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে। শান্তিপূর্ণভাবে উৎসব শেষ হওয়ায় আমি পূজারি, আয়োজক কমিটি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাই।”