মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্তবর্তী জনসাধারণের জন্য বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে। একই সঙ্গে সরাইল রিজিয়নের আভিযানিক কার্যক্রম নিয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করা হয়।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় চুনারুঘাট উপজেলার বাল্লা রেলস্টেশন মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। এ সময় ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ ৫৫ বিজিবির মেডিক্যাল অফিসার ডা. অরন্ধতী মোদকের নেতৃত্বে এবং লায়নস ক্লাব, হবিগঞ্জের সহযোগিতায় গঠিত একটি মেডিক্যাল টিম প্রায় ২০০ জন সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা সেবা, চশমা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করে। এছাড়া স্বল্পমূল্যে ছানি অপারেশনের জন্য রোগীদের টোকেনও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
পরে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে বিজিবির অধিনায়ক জানান, সরাইল রিজিয়নের অধীনে ১২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় ৪টি সেক্টরের ১৩টি ইউনিটের ২১১টি বিওপির মাধ্যমে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সময়ে ৭৬ জন আসামিকে আটকসহ প্রায় ২৫৮ কোটি ৭৪ লাখ টাকার মাদক ও বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, নিয়মিত অভিযানে পিস্তল, গ্রেনেড, কার্তুজসহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাথর ও বালু জব্দ করা হয়।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে গবাদিপশু ও পশুর চামড়া পাচার রোধে বিজিবি আগাম সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।
শেষে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদক প্রতিরোধসহ আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির অব্যাহত তৎপরতার কথা তুলে ধরে ব্রিফিং সমাপ্ত করেন।
সরাসরি কেনাকাটা করুন
স্ক্যানার লিগাল প্রিন্টার স...
চুইঝাল গাছের চারা
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
No comments found