গোপালগঞ্জের ধান ক্ষেতে শ্যামনগরের কৃষক বজ্রপাতে নিহত

সাজ্জাদ কামাল avatar   
সাজ্জাদ কামাল
গোপালগঞ্জের ধান ক্ষেতে শ্যামনগরের কৃষক বজ্রপাতে নিহত
গোপালগঞ্জের ধান ক্ষেতে শ্যামনগরের কৃষক বজ্রপাতে নিহত
ছবি: সংগৃহীত
****

গোপালগঞ্জের ধান ক্ষেতে শ্যামনগরের কৃষক বজ্রপাতে নিহত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ গোপালগঞ্জের ধান ক্ষেতে ধান কাটতে যেয়ে সোমবার(৪মে) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউপির এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। 

নিহত কৃষকের নাম শহিদুল ইসলাম ঢালী(৪৫)।  পদ্মপুকুর গ্রামের মৃত ফিরোজ ঢালীর ছেলে তিনি।  

পদ্মপুকুর ইউপির গ্রাম পুলিশ মহারম হোসেন জানান, গোপালগঞ্জের এক মালিকের  ধান ক্ষেতে শ্রমিক হিসাবে ধান কাটার সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে দুপুরের দিকে শহিদুল ইসলাম বজ্রপাতে আক্রান্ত হন এবং ঘটনাস্থলে মারা যান।  সপ্তাহ খানেক আগে তিনি সহ এলাকার কয়েকজন গোপালগঞ্জে যান শ্রমিক হিসাবে কাজ করার জন্য।  

জানা যায় নিহতের লাশ নিজ বাড়ীতে নিয়ে আসার জন্য পরিবারের পক্ষ থেকে সব ধরনের প্রস্ততি গ্রহণ করা হয়েছে।  তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন,ইউপি সদস্যবৃন্দ সহ অন্যান্যরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।  

ছবি-  গোপালগঞ্জের ধান ক্ষেতে বজ্রপাতে নিহত  শ্যামনগরের কৃষক শহিদুল।

لم يتم العثور على تعليقات


News Card Generator