গলাচিপায় মাদক কারবারি আটক-১

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
গলাচিপায় মাদক কারবারি আটক-১
গলাচিপায় মাদক কারবারি আটক-১
পটুয়াখালীর গলাচিপায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মো. শাকিল হাওলাদার (২০) নামে এক যুবক আটক হয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ এক কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
গলাচিপা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুলাই ২০২৬ তারিখে গলাচিপা থানার একটি অভিযানিক দল উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তী ৯ নম্বর ওয়ার্ডের জোড়া মিল সংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ২০ গ্রাম গাঁজাসহ মো. শাকিল হাওলাদার (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি চর আগস্তী গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গলাচিপা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator