ফুলতলা উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা  সাধারণ সম্পাদক মোল্যা মঈন উদ্দিন'র ইন্তেকাল..

LATIF MORAL avatar   
LATIF MORAL
ফুলতলা উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা  সাধারণ সম্পাদক মোল্যা মঈন উদ্দিন'র ইন্তেকাল..
ফুলতলা উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা  সাধারণ সম্পাদক মোল্যা মঈন উদ্দিন'র ইন্তেকাল..
****


 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র খুলনার ফুলতলা উপজেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোল্যা মঈন উদ্দিন (৭৭) আর নেই| তিনি গত শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পায়গ্রাম কসবা গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি......... রাজিউন)| রবিবার জোহর নামাজের পর পায়গ্রাম কসবা ঈদগাহ মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়| মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন| নামাজে জানাজায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, জেলা বিএনপি নেতা এস এ রহমান বাবুল, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, ফুলতলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনির হাসান টিটো, ফুলতলা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এনামুল হোসেন পারভেজ ও কাজী আনোয়ার হোসেন বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, অর্থনীতিবিদ ড. মাহবুব উল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, এ্যাড. তারিক হাসান মিন্টু, বিএনপি নেতা শেখ লুৎফর রহমান, শেখ সাব্বির হোসেন রানা, সাবেক ইউপি সদস্য মোল্যা মাহমুদুর রহমান চয়ন, ইউপি সদস্য কাজী ইমরান হোসেন রাজিব, কাজী জিন্নাত হোসেন, কাজী জাকির হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
Inga kommentarer hittades


News Card Generator